ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন পদে চাকরির সুযোগ

 


ঢাকা সেনানিবাসের অধীন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বড় নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। ১০ থেকে ২০তম গ্রেডে মোট ৩১টি ভিন্ন পদে নিয়োগ দেয়া হবে ১২৬ জনকে। সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও স্থায়ী চাকরির সুযোগ থাকছে। দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে কাজ করার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা।

 আগ্রহীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ—



প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস

বিভাগের নাম: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ

শাখার নাম: অ্যাডজুটেন্ট জেনারেল শাখা

পদের নাম: ৩১টি ভিন্ন পদ

পদসংখ্যা: ১২৬টি

চাকরির ধরন: পূর্ণকালীন 

বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। ১ থেকে ১৮ নম্বর পদের জন্য আবেদনপত্র পাঠাতে হবে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ বরাবর। আর ১৯ থেকে ৩১ নম্বর পদের আবেদন পাঠাতে হবে পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ বরাবর।

আবেদন ফি: আবেদন ফি পদভেদে ভিন্ন।



১, ২ ও ১৯ নম্বর পদের জন্য ২০০ টাকা।

৩ ও ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা।

৫, ৬, ৭, ২০, ২১ ও ২২ নম্বর পদের জন্য ১০০ টাকা।

৮ থেকে ১৮ এবং ২৩ থেকে ৩১ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬।

Countdown Timer

Comments