তামা, সিলভার, পিতল না স্টিল: কোন ধাতুর গ্লাসে পানি পান করা স্বাস্থ্যসম্মত?
জি পানি পান করা জীবনের সবচেয়ে সাধারণ অভ্যাস হলেও, কোন পাত্রে পানি রাখা হয় তা শরীরের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ভারতের ঘরে ঘরে শতাব্দী ধরে ধাতব পাত্রে পানি রাখার প্রথা প্রচলিত। আজও অনেক ব্যক্তি এই রীতি মেনে চলেন, যার মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত ও তানিয়া মিত্তল। আয়ুর্বেদ মতে, ধাতব পাত্র কেবল পানি ধরে না, বরং তাকে “জীবন্ত” করে। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে যে, কিছু ধাতু পানির পিএইচ পরিবর্তন করতে, ক্ষুদ্র খনিজ উপাদান যোগ করতে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দৈনন্দিন জীবনে কোন ধাতুর গ্লাসটি আপনার টেবিলে থাকা উচিত? আসুন জেনে নিই: তামার গ্লাস তামাকে প্রাচীনকাল থেকে বিশুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, কয়েক ঘণ্টা তামার গ্লাসে পানি রাখলে তামার আয়ন মিশে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ‘ওলিগোডাইনামিক এফেক্ট’, যা প্রাকৃতিকভাবে ক্ষতিকর ব্যাকটেরিয়া নাশ করতে সাহায্য করে। তামার গ্লাসের পানি পান করলে হজম প্রক্রিয়া সুষ্ঠু হয়, থাইরয়েডের ভারসাম্য বজায় থাকে এবং লিভারের ডিটক্সেশন হয়। কিছু গবেষণায় দেখা গেছে, তামা মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্...