Posts

ফ্রিজে ১, ২, ৩, ৪, ৫ নম্বরের আসল মানে কী? ৯৯ শতাংশ মানুষই ভুল জানে

Image
  রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় এবং অপরিহার্য যন্ত্রের কথা বললে সবার প্রথমে ফ্রিজের নাম মনে আসে। দুধ, ফলমূল, শাকসবজি, মাছ-মাংস থেকে শুরু করে বেঁচে যাওয়া খাবার ভালো রাখা কিংবা তীব্র গরমে ঠান্ডা পানির তৃষ্ণা মেটানো—প্রতিদিনের বহু কাজেই আমাদের ফ্রিজের ওপর নির্ভর করতে হয়। অথচ বছরের পর বছর এই যন্ত্রটি ব্যবহার করলেও ফ্রিজের ভেতরে থাকা ছোট ডায়ালটি বা এর নম্বরগুলোর আসল কাজ সম্পর্কে বেশিরভাগ মানুষেরই স্পষ্ট কোনো ধারণা নেই। ফ্রিজের ডায়ালে থাকা ১, ২, ৩, ৪, ৫ নম্বরগুলোকে আমরা অনেকেই ভুলবশত সরাসরি তাপমাত্রা বা ডিগ্রি সেলসিয়াস মনে করি। কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন তথ্য-প্লাটফর্মে এটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ফ্রিজের নম্বরের এমন এক আসল সত্যি প্রকাশ পেয়েছে যা আমাদের দীর্ঘদিনের চেনা ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। ফ্রিজের ভেতরের ওপরের দিকে থাকা ছোট ডায়ালটিতে সাধারণত ১ থেকে ৫ এবং কিছু কিছু মডেলে ১ থেকে ৭ পর্যন্ত নম্বর লেখা থাকে। সাধারণ মানুষের ধারণা হলো ১ মানে ১°C এবং ৫ মানে ৫°C তাপমাত্রা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণাটি একেবারেই ভুল, কারণ বেশিরভাগ ফ্রিজের ক্ষেত্রে এই সংখ্যাগ...

সন্তান বড় হলে স্বামী-স্ত্রী কিভাবে যৌ*ন চাহিদা পূরণ করবে!

Image
 সন্তান বড় হলে স্বামী-স্ত্রী কিভাবে যৌ*ন চাহিদা পূরণ করবে! এক মিনিট সময় নিয়ে লেখাটি বিস্তারিত পড়ুন।স্বামী-স্ত্রীর বৈধ সম্পর্ক, লজ্জাশীলতা (হায়া), ও পারিবারিক পরিবেশ রক্ষা—এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 🔹 ১. যৌ*ন চাহিদা পূরণ: বৈধ ও স্বাভাবিক বিষয় ইসলামে স্বামী-স্ত্রীর মধ্যে যৌ*ন সম্পর্ককে ইবাদতের অংশ হিসেবেও গণ্য করা হয়, যদি তা হালাল পদ্ধতিতে হয়। রাসূল ﷺ বলেছেন, স্বামী-স্ত্রীর মিলনেও সওয়াব রয়েছে—কারণ তারা হারাম থেকে বেঁচে হালাল পথে চাহিদা পূরণ করে। ➡️ তাই সন্তান বড় হয়ে গেলেও স্বামী-স্ত্রীর এই সম্পর্ক বন্ধ বা লজ্জার কিছু নয়, বরং এটি বৈধ ও প্রয়োজনীয়। 🔹 ২. সন্তানের উপস্থিতিতে কীভাবে গোপনীয়তা রক্ষা করবেন ইসলাম এখানে খুব স্পষ্টভাবে শালীনতা ও গোপনীয়তার নিয়ম দিয়েছে। আলাদা ঘুমানোর ব্যবস্থা কুরআনে (সূরা আন-নূর ২৪:৫৮) নির্দেশ আছে— শিশুদের নির্দিষ্ট সময়ে (ভোরে, দুপুরে, রাতে) বাবা-মায়ের কক্ষে প্রবেশের আগে অনুমতি নিতে শেখাতে হবে। ➡️ সন্তান বড় হলে: তাদের আলাদা রুম বা বিছানার ব্যবস্থা করা জরুরি বাবা-মায়ের ব্যক্তিগত সময় নিশ্চিত করা প্রয়োজন দরজা বন্ধ রাখা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে দ...

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

Image
 বিদ্যুৎলাইনের জরুরি মেরামতকাজের জন্য সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলায় আগামীকাল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই মেরামতকাজ শেষ করার চেষ্টা করা হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দিরাই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। Countdown Timer

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Image
  জরুরি মেরামত ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার কারণে সিলেট শহরের বিস্তীর্ণ এলাকায় শনিবার (১৮ এপ্রিল) একটানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। এতে আরও বলা হয়েছে, ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক বিদ্যুৎবিহীন থাকবে। নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অ...

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা

Image
  ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষ ভর্তি হওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহীরা আগামী ১২ এপ্রিল থেকে শর্ত মেনে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও আলিম ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন। আগামী ৩০ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন প্রক্রিয়া সচল থাকবে। আবেদনের যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ থাকতে হবে। এতে বলা হয়েছে, অভিভাবকের বার্ষিক আয় হতে হবে ৩ লাখ টাকার...

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Image
  দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি মাত্রা যোগ করছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা অব্যাহত থাকবে আরও কয়েকদিন।  এরই মধ্যে এবার খবর, রাজধানী ঢাকাসহ পুরো দেশের ওপর দিয়ে আরও কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাবে চলতি মাসে। এর মধ্যে অন্তত একটি হতে পারে তীব্র তাপপ্রবাহ। সেইসঙ্গে কোথাও কোথাও হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের পরিবেশ বিরাজ করছে বঙ্গোপসাগরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত বুধবার এই পূর্বাভাস দেওয়া হয়।  অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে, দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে...

ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন পদে চাকরির সুযোগ

Image
  ঢাকা সেনানিবাসের অধীন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বড় নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। ১০ থেকে ২০তম গ্রেডে মোট ৩১টি ভিন্ন পদে নিয়োগ দেয়া হবে ১২৬ জনকে। সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও স্থায়ী চাকরির সুযোগ থাকছে। দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে কাজ করার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা।  আগ্রহীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। চাকরির বিবরণ— প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস বিভাগের নাম: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ শাখার নাম: অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পদের নাম: ৩১টি ভিন্ন পদ পদসংখ্যা: ১২৬টি চাকরির ধরন: পূর্ণকালীন  বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক কর্মস্থল: দেশের যেকোনো স্থানে প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। ১ থেকে ১৮ নম্বর পদের জন্য আবেদনপত্র পাঠাতে হবে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ বরাবর। আর ১৯ থেকে ৩১ নম্বর পদের আবেদন পাঠাতে হবে পাবনা ক্যাডেট ক...