শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 


জরুরি মেরামত ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার কারণে সিলেট শহরের বিস্তীর্ণ এলাকায় শনিবার (১৮ এপ্রিল) একটানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে আরও বলা হয়েছে, ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক বিদ্যুৎবিহীন থাকবে।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কাজ চলাকালীন সময়ে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।


সুনামগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চারলেনে উন্নয়ন কাজের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের তার উদ্ধারের কাজ করা হবে। এতে শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জ সূত্রে জানা গেছে, শহরের মল্লিকপুর নতুন বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যান্টিন এলাকা পর্যন্ত কাজ চলবে। এর ফলে মল্লিকপুর ও দিরাই ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— মল্লিকপুর, মল্লিকপুর বাগানবাড়ি, ওয়েজখালী বাজার, ওয়েজখালী গ্রাম, বিসিক এরিয়া, পুলিশ লাইন, কালিপুর ও হাসনবসতসহ আশপাশের আংশিক এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ বলেন, ৩৩ কেভি লাইন সংস্কার কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ।

Countdown Timer

Comments